অবশেষে ২৭ মার্চ আমাদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং কমিউনিটি ইফতার আয়োজন সুসম্পন্ন হল। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।
আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Reflex Group International Limited এর সিইও "তানভীর হাসান"। এবারে আমাদের আয়োজনের স্পন্সর ছিল তারই প্রতিষ্ঠান "রিফ্লেক্স ফ্যাশন"। অনুষ্ঠানে আমরা একটি সুন্দর কেক উপহার পেয়েছি Rahima's Kitchen থেকে। তাদেরকে বিশেষ ধন্যবাদ এই আয়োজনে সাফল্যমণ্ডিত করার জন্য।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহন করেছে চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট বরিশাল, বানারীপাড়া সাইক্লিস্ট-বরিশাল Banaripara Cyclist-Barishal এবং বরিশাল সাইক্লিস্ট এসোসিয়েশনের অ্যাডমিন, মডারেটর এবং সদস্যগণ। আমাদের মাঝে উপস্থিত ছিলেন Iran Cycle Store এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইরান।
ইফতারের ঠিক পূর্ব মুহুর্তে বৃষ্টি এসে কিছুটা বিঘ্ন ঘটালেও আনন্দে কিছু কমতি হয়নি।
সবার জন্য শুভকামনা।। 











0 Comments