About

আমরা বরিশাল সাইক্লিস্টস। ভালোবাসি সাইক্লিং করতে, নতুন নতুন যায়গায় ঘুরতে আর দেশটাকে জানতে। সেই ২০১৪ সালের ২৭ মার্চ কয়েকজন সাইকেল প্রেমী বন্ধুদের হাতে প্রতিষ্ঠা পায় বরিশাল সাইক্লিস্টস। কাল পরিক্রমায় কয়েক জেনারেশনের হাত বদল হয়েছে গ্রুপটির। অনেকটা স্কুল-কলেজ বদলের মত। যারা এই গ্রুপটি প্রতিষ্ঠা করেছিল তারা একটা সময়ে জীবনযুদ্ধে নেমে পড়ায় তাদের শূন্য স্থানটি আবার অন্য কেউ এসে দখল করে নিয়েছে। এভাবেই চলছে এই গ্রুপটির কার্যক্রম। তবে সময়-সুযোগ মিললে পুরোনো বন্ধুরাও এসে যোগ দিচ্ছেন সাপ্তাহিক রাইডে কিংবা বিশেষ কোনও ইভেন্টে।
এভাবেই চলছে বরিশাল সাইক্লিস্টস এর সাইক্লিং... 

Post a Comment

0 Comments