দেশব্যাপী সাইক্লিং কমিউনিটির উদ্যোগে বৃক্ষরোপন অভিযান

Promotional poster for 'Padel for Green,' a cycling event organized by Khulna Cycling Community and other partners, featuring an image of hands planting a young sapling in soil. The event focuses on environmental awareness and collective tree planting, scheduled for August 23, 2024.

বর্ষাকাল বৃক্ষরোপনের জন্য উপযুক্ত সময়। উন্নয়নের জোয়ারে রাস্তার দু'ধারের সমস্ত গাছ কেটে সাফাই করে ফেলা হয়েছে। এক ফোঁটা ছায়া নেই কোথাও। গরমের সিজনে রাস্তায় থাকা দায়। খুলনা সাইকিং কমিউনিটির উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হল "Padel for Green (Tree Plantation)" ইভেন্ট। গত ২৩ আগষ্ট, শুক্রবার বিভিন্ন সাইক্লিং গ্রুপ নিজ নিজ জেলার নিজেদের পছন্দমত স্থানে বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করেছেন। 


চলুন দেখি ইভেন্টের বিস্তারিত- 

Padel for Green (Tree Plantation)

তারিখ: ২৩ আগস্ট ২০২৪ (শুক্রবার)
স্থান: স্ব-স্ব গ্রুপগুলো নির্ধারণ করবে।

এখন বর্ষাকাল বৃক্ষরোপনের উপযুক্ত সময়। আমরা পদ্মার নদীর দক্ষিণ-পশ্চিমাঞ্চল জেলাগুলোর সাইক্লিং গ্রুপগুলো সম্মিলিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করতে যাচ্ছি।
এই আয়োজনে আমারা খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাগুরা, নড়াইল, ঝালকাঠি, বরগুনা, শরীয়তপুর, ফরিদপুর জেলার সাইক্লিং গ্রুপগুলো একসাথে একই দিনে তাদের নিজ নিজ জেলার নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি করছি।
আমরা প্রত্যেক গ্রুপ আমাদের নির্ধারিত ফ্রাইডে সাইক্লিং এর পাশাপাশি আমাদের নিজ এলাকায় বৃক্ষের প্রসারের জন্য বৃক্ষরোপণ করবো সেই সাথে আমাদের এই কার্যক্রমকে আশেপাশে ছড়িয়ে দিতে প্রচারণার কাজ করবে, যাতে আমাদের দেখাদেখি অন্যরাও এই উদ্যোগে আগ্রহী হয়।
আপনারা অন্য গ্রুপগুলোও চাইলে আমাদের এই বৃক্ষরোপণ আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করে আপনাদের নিজ এলাকাতেও বৃক্ষরোপণ করতে পারেন।
৪-৫ ফুট লম্বা সাইজের বিলুপ্তপ্রায় গাছ লাগানোর চেষ্টা করবো যাতে তা সহজে বেড়ে উঠতে পাতে।

কিছু গাছের নাম প্রস্তাবনা:

১। ডেউয়া
২। গাব
৩। কৃষ্ণচূড়া
৪। জাম
৫। কাঠবাদাম
৬। জারুল
৭। বকুল
৮। শিমুল
৯। কদম
১০। সোনালু
এবং অন্যান্য দেশীয় গাছ

Organized by:

1. Barguna Cycling Community
2. Barishal Cyclists
3. Basundia Cyclists (Jashore)
4. Chandradwip Cyclists Barishal
5. Cycle Love Rajbari
6. Faridpur Cyclists Community
7. Gopalganj Cycling Community
8. Jashore Cyclists
9. Jhalokathi Cyclist Community
10. Khulna Cycling Community
11. Kushtia Cyclists
12. Magura Cyclists
13. Meherpur Cyclists
14. Narail Cyclists
15. Satkhira Cyclists
16. Shariatpur Cyclists



Post a Comment

0 Comments