![]() |
| বিদ্যানন্দের হাতে তুলে দেয়া ৮২,৫০০ টাকার রশিদ ছবিঃ বিডিসাইক্লিস্টস |
আমরা সকলেই জানি বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বছর ঘুরে রমযান মাসকে কেন্দ্র করে সবাই মুখিয়ে থাকে একটু ভালো বেচাকেনার আশায়। নতুন নতুন কাপড়ে, পোশাকে ভর্তি হয়ে থাকে প্রতিটা দোকান। এইতো আর কয়েকটা দিন বাকি ছিল ঈদের। এর মধ্যেই ঘটে গেল এই অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। হাজার হাজার ব্যাবসায়ী মাত্র একটি রাতের ব্যবধানে নিঃস্ব হয়ে গেল। পুড়ে ছারখার হয়ে গেল হাজারো স্বপ্ন।
সরকার এবং সমাজের নানা শ্রেনী-পেশার মানুষ এগিয়ে এসেছেন এই ক্ষতিগ্রস্ত মানুষগুলির জন্য। যে যেভাবে পেরেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যেন ক্ষতি কিছুটা হলেও কমিয়ে আনা যায়। এত সব হাতের মধ্যে একটা হাত বিডিসাইক্লিস্টস এর। আমরা সাইক্লিস্ট কমিউনিটির সবাই জানি, বিডিসাইক্লিস্টস প্রতিবছর (করোনা মহামারীর দিনগুলো বাদে) একসাথে সেহরি-ইফতারের আয়োজন করে থাকে। কিন্তু এ বছর তারা ইফতারের ইভেন্টটি বাদ দিয়ে সেই টাকাটি তুলে দিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বঙ্গবাজার ফান্ডে দিয়েছেন সর্বমোট ৮২,৫০০/= টাকা।
বিডিসাইক্লিস্টস এর এমন উদ্যোগকে আমরা বরিশাল সাইক্লিস্টস সাধুবাদ জানাই। সাইক্লিং কমিউনিটিতে এ এক অনন্য উদাহরণ হয়ে থাকলো। ভালোবাসা বিডিসাইক্লিস্টস এর প্রতি।

0 Comments