![]() |
| Tammat Bil Khoar |
সাইকেলে চেপে প্রতিবেশী দেশ ভারতের সর্বোচ্চ দীর্ঘ সড়ক পাড়ি দেয়ার পরিকল্পনা করছেন আমাদের বাংলাদেশের ছেলে তাম্মাত। কিছুদিন পূর্বে নিজের পেইজ/আইডি থেকে আর্জেন্টিনা এক্সপেডিশন এর ঘোষণা দিলেও আর্জেন্টিনা এম্বেসি তাদের কার্যক্রম এখনো শুরু না করায় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছেন তিনি। তারই কিছুটা বক্তব্য নিচে তুলে ধরা হল।
“রোড ৪৪ কে বলা হয় ভারতের সবচেয়ে বড় জাতীয় সড়ক। যার দৈর্ঘ্য ৩৮০০+কি.মি. (প্রায় ৪০০০কি.মি.)।
এটি ভারতের ১১ রাজ্যের প্রায় ৩০ টি গুরুত্বপূর্ণ শহরকে সংযুক্ত করেছে। সাইকেলে এই সড়ক পাড়ি দেয়া মোটেও সহজ হবে না।আপনারা জানেন আমার আর্জেন্টিনায় ৪৬০০কি.মি. সাইক্লিং এক্সপেডিশন দেয়ার কথা ছিল, কিন্তু এম্বাসির অফিশিয়াল কার্যক্রম শুরু হতে আরো ২ মাস সময় লাগবে। তারপর ভিসার প্রসেসিং হতে সবমিলিয়ে ৪ মাসের আগে আর্জেন্টিনা যাওয়া সম্ভব হচ্ছে না। তাই সিদ্ধান্ত নি এই সুযোগে ডায়েরির অন্য প্রজেক্ট গুলো করে ফেলি।
২০১৯ সালে আমার ডায়েরির এক পাতায় এই প্রজেক্ট সম্পর্কে লিখেছিলাম। স্বপ্ন দেখেছিলাম ভারতের সবচেয়ে বড় জাতীয় সড়ক বাংলাদেশ থেকে গিয়ে পাড়ি দিবো।
সাইক্লিং ও অন্যান্য সব কাজ মিলিয়ে প্রায় ৪৫দিন ভারতে থাকবো।বিভিন্ন রাজ্যের খাবার, কালচার ও ঘুরাঘুরির অভিজ্ঞতা নিজের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে শেয়ার করবো।
ধন্যবাদ 🖤🚴♂️🇧🇩” -তাম্মাত
এই অভিযানে ভারতীয় শুভাকাঙ্ক্ষীরা তাকে সর্বোচ্চ সহোযোগিতা করবে বলে আমরা আশা রাখি। বরিশাল সাইক্লিস্টসের পক্ষ থেকে শুভকামনা তাম্মাত।
#k2k #india #bangladesh #tammat #tammat64 #travel #cycling #kashmir #kanyakumari #kashmirtourism #kanyakumari_tourism #indiatravel #indiacycling #barishalcyclists #bslcyclists


0 Comments